• অপরাধ ও দুর্নীতি

উলিপুরে ২০টি মামলার আসামি নয়ন মিয়া গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২০টি মাদক মামলার আসামি নয়ন মিয়া (৩৬)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ মে) রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারের সময় নয়নের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির অর্থ ৩৩০০ টাকা জব্দ করা হয়। এলাকাবাসীর মতে, নয়ন মিয়া স্থানীয় নজরুল ইসলামের ছেলে এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নয়নকে তার বাড়িতে ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মাদক মামলা ছিল, এবারের গ্রেফতারের পর মামলার সংখ্যা দাঁড়াল ২০।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, “নয়ন মিয়া এলাকার একটি পরিচিত মাদক কারবারি। তাকে গ্রেফতার করে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।”

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo