• খেলাধুলা

ভুটানে প্রথমদিনেই মারিয়া-সানজিদাদের দাপুটে ফুটবল

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ভুটানে শুরু হওয়া নারী লিগের প্রথমদিনেই দাপট দেখিয়েছে বাংলাদেশের নারী ফুটবলাররা। আসরের প্রথম ম্যাচেই সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারদের নিয়ে গড়া থিম্পু সিটি ৪-২ গোলে হারিয়েছে ইউগেন একাডেমিকে।

ভুটানের লিগে এবার বাংলাদেশ থেকে খেলছেন দশ ফুটবলার। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে খেলছেন তারা। আর এর মধ্যে থিম্পু সিটিতে রয়েছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। 

থিম্পুর প্রথম ম্যাচের একাদশেই ছিলেন বাংলাদেশের তিন ফুটবলার। যেখানে প্রথম ম্যাচে গোল পেয়েছেন বাংলাদেশের মারিয়া মান্দা করেছেন। লাল কার্ড পেয়ে মারিয়াদের দল ১০ জন হলেও জয় পেতে কষ্ট হয়নি থিম্পুর। 

আগামী ১২ মে ট্রান্সপোর্ট ইউনাইটেডের ম্যাচ রয়েছে। সেই দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার। বাংলাদেশের সর্বাধিক চার জন রয়েছেন পারো এফসিতে। সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমাদের প্রথম ম্যাচ ১৫ মে সামস্তে উইমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে।

এদিকে বাংলাদেশ নারী ফুটবল দলের ২৭ মে জর্ডানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দু'টি প্রীতি ম্যাচ খেলবে। সেই দুই ম্যাচের জন্য বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার ভুটানে যাওয়া দশ জনের মধ্যে কয়জনকে ডাকেন সেটাই দেখার বিষয়। ১২ ও ১৫ মে দুই দলের ম্যাচে নজর রাখবেন বাটলার।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo