• অপরাধ ও দুর্নীতি

পাবনায় বাংলা মদ তৈরির সরঞ্জামসহ আটক ১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ৩০ লিটার বাংলা মদ, মদ তৈরীর উপকরণ ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

আটককৃত এরিক ডি কস্তা (৫৫) উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের বাসিন্দা। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান এরিকের স্ত্রী স্মৃতি আচারী।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এরিক ডি কস্তার বাড়িতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় এরিক ডি কস্তার বাড়ির রান্না ঘর থেকে ৩০০ লিটার মদ তৈরীর উপকরণ, ডাইনিং টেবিলের নিচে থেকে ৩০ লিটার বাংলা মদ উদ্ধার করে। এছাড়া মদ বিক্রির ৪৪ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, গ্যাসের চুলা ও ড্রাম উদ্ধার করে পুলিশ।

তিনি জানান, এরিক ডি কস্তা এলাকায় মাদক কারবারি হিসেবে পরিচিত। এ ব্যাপারে চাটমোহর থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এরিককে রোববার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo