• প্রশাসন

নড়াইলে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর আস্তানা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নড়াইল  প্রতিনিধঃ নড়াইল জেলার সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের বাঁধাল গ্রামে অবৈধ ভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর আস্তানা গুড়িয়ে দিয়েছে যৌথ বাহিনী। এ সময় একজন গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) দুপুর ০১টার দিকে নড়াইল জেলা যৌথবাহিনীর একটি দল ওই গ্রামে অভিযান চালিয়ে শিবু খন্দকারের অবৈধ কয়লার ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানের খবর পেয়ে কয়লা ভাটার মালিক শিবু খন্দকার গা ঢাকা দিলেও যৌথবাহিনী তার ছেলে জাহাঙ্গীর আলমকে (২১) গ্রেপ্তার করে সদর থানায় সোপর্দ করেছে।

এ অভিযানের নেতৃত্ব দেন জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় বিশ্বাস। এ সময় সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়াও পুলিশ প্রশাসনের কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, নড়াইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে  কাঠ পুড়িয়ে কয়লা  তৈরির কারখানা গড়ে উঠেছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালিত হলো

মন্তব্য (০)





image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo