• বিনোদন

এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে (নিচতলা) সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। নিড়াপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এই তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।

বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি। 

এর আগে ১৭ এপ্রিল বাংলাদেশ আ-আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এ দলের নাম ঘোষণা করেন তিনি।

 নতুন এ দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন নিজেই ও সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক নেত্রী ফাতিমা তাসনিম।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo