• বিনোদন

বিবাহবিচ্ছেদের পর কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা?

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ অভিনেতা নাগ চৈতন্যের সঙ্গে সংসার ভাঙার পর একের পর এক ঝড় বয়ে গেছে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে। অভিনেত্রী প্রকাশ্যে জানিয়েছিলেন তার মনের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন।

সেখানে আর কারও জায়গা নেই!

কিন্তু প্রেম কি কখনও বলে কয়ে আসে! যে সামান্থা মনের দরজায় তালা দিয়েছিলেন, তার মনের নাগাল পেলেন বলিউডের পরিচালক রাজ নাদিমরু।

সামান্থার প্রযোজনায় প্রথম সিনেমা ‘শুভম’ মুক্তি পেতে চলেছে আগামী ৯ মে। তার আগে তিরুপতি বালাজির মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার চর্চিত প্রেমিকও।

অনেকের দাবি, নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাকি রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন সামান্থা। তাই রাজের সঙ্গে পর পর কাজ করছেন তিনি। গত বছর নভেম্বর মাসে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া রাজ এবং ডিকের পরিচালনায় ‘সিটাডেল: হানি বানি’ নামের ওয়েব সিরিজ। যেখানে অভিনয় করতে দেখা গেছে সামান্থাকে। শুধু তাই নয়, ২০২১ সালে রাজ-ডিকে পরিচালিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ দ্বিতীয় সিজনেও অভিনয় করেছিলেন সামান্থা।

সম্প্রতি পিকাবল চ্যাম্পিয়ানশিপের অনুষ্ঠানে রাজের সঙ্গে আসেন সামান্থা। এবার দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে নেটিজনদের একাংশের দাবি তাদের বিয়ে ঠিক হয়েছে। কেউ কেউ লিখছেন বিয়ের আগে আশীর্বাদ নিতেই রাজকে নিয়ে মন্দিরে গিয়েছেন অভিনেত্রী। যদিও সামান্থা এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি।

মন্তব্য (০)





image

কঠিন সময়ের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্ত সামান্থার

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

image

‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালোবাসি’

নিউজ ডেস্ক : বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সারা বিশ্ব তার অ...

image

চীনের ফ্যাশন ম্যাগাজিনে বাংলাদেশকে মেলে ধরবেন শেখ ফরিদ পলক

বিনোদন প্রতিবেদকঃ ২০১৮ সালে ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে শোব...

image

নিজের বৃহৎ পরিকল্পনার কথা জানালেন প্রিয়াংকা

বিনোদন ডেস্ক : বলিউড থেকে হলিউডে নিজের স্থায়ী জায়গা তৈরি করে...

image

যে ভুলের কারণে দীর্ঘ ৪০ দিন শয্যাশায়ী ছিলেন রাকুল প্রিত

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

  • company_logo