• খেলাধুলা

টাইগার পেস তাণ্ডবে নাকাল জিম্বাবুয়ে!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।

গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo