• লিড নিউজ
  • খেলাধুলা

১৯১ রানেই অলআউট বাংলাদেশ!

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। ৬১ ওভারের বেশি খেলতে পারেনি বাংলাদেশ।

রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩২ রানেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ।

তৃতীয় উইকেটে মুমিনুল হক সৌরভের সঙ্গে ৬৬ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  তিনি ৬৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ রান করে ফেরেন। 

এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। অষ্টম উইকেটে মিডলঅর্ডার ব্যাটসম্যান জাকের আলীর সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন পেস বোলার হাসান মাহমুদ। ওই জুটিতে ৬৭ বলে ৪১ রান করেন তারা।

হাসান মাহমুদ ৩০ বলে ১৯ রান করে ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর মাত্র ৪ রানের ব্যবধানে আউট হন জাকের আলি অনিক ও পেস বোলার নাহিদ রানা।

জাকের আলি ৫৯ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ২৮ রান করে মাধেভেরের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন। দলের হয়ে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। 

জিম্বাবুয়ের হয়ে ৩টি করে উইকেট নেন ব্লেসিংমুজারাবানি এবং ওয়েলিংটন মাসাকাদজা। দুটি করে উইকেট নেন ভিক্টর নাচুই আর ওয়েসলি মাধেভেরে। 

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo