• খেলাধুলা

‘জয়ের ধারায় ফিরেছি, সামনে এক কঠিন সপ্তাহ: হামজা

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ দেয়ালে ঠেকে গিয়েছিল হামজা চৌধুরিদের পিঠ। কার্ডিফ সিটির বিপক্ষে হার দেখলে হয়ত প্লে-অফে লড়তে হতো। সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগটাও হারিয়ে বসত শেফিল্ড ইউনাইটেড। আপাতত সেই শঙ্কা কাটিয়েছে হামজাদের দল। সামনে এবার কঠিন এক সপ্তাহ।

শনিবার ঘরের মাঠে ২-০ গোল ব্যবধানে জয়ের পর হামজাও বলেছেন সেটিই। বাংলাদেশের তারকা মিডফিল্ডার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘জয়ের ধারায় ফিরেছি, আলহামদুলিল্লাহ। সামনে এক কঠিন সপ্তাহ।’

কঠিনই বটে! চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ হেরে পিছিয়ে পড়েছিল শেফিল্ড। কার্ডিফকে হারিয়ে এসেছে স্বস্তি। হামজাদের দল অবশ্য প্রিমিয়ার লিগ নিশ্চিতের দৌড়ে টিকে আছে ভালোভাবেই। লিগের বাকি তিনটি ম্যাচের প্রতিটিই শেফিল্ডের জন্য ফাইনালতুল্য। এরমাঝে শীর্ষ দুইয়ে থাকা বার্নলির বিপক্ষেও খেলা আছে।

দুদিন পর, ২১ এপ্রিল বার্নলির বিপক্ষে ম্যাচের পর স্টোক সিটি ও ব্ল্যাকবোর্ন রোভার্সের বিপক্ষে এই সপ্তাহে খেলবে হামজা ব্রিগেড। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে জয়ের বিকল্প নেই সাউথ ইয়র্কশায়ারের দলটির। একই সঙ্গে অপেক্ষা করতে হবে শীর্ষ দুইয়ে থাকা দলের হার কিংবা ড্রয়ের।

চ্যাম্পিয়নশিপ টেবিলে এখন তিন নম্বরে শেফিল্ড। ৪৩ ম্যাচে তাদের পয়েন্ট ৮৬। শীর্ষ দুইয়ে যথাক্রমে ৯১ করে পয়েন্ট নিয়ে লিডস ইউনাইটেড ও বার্নলি। লিগের বাকি তিনটি ম্যাচ। প্রিমিয়ার লিগে শীর্ষ দুইয়ে থাকা দল দুটি সরাসরি খেলবে। তিন থেকে ছয় নম্বরে থাকা চার দল খেলবে প্লে অফ। সেখান থেকে একটি দল পাবে ইংলিশদের শীর্ষ লিগে প্রোমোশন। প্লে-অফ টপকে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হেলায় হারাতে চায় না হামজাদের শেফিল্ড।

মন্তব্য (০)





image

জর্ডানকে উড়িয়ে দিয়ে বেঞ্চের শক্তি দেখাল আর্জেন্টিনা

নিউজ ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেঞ্চের শক্তি পরীক্ষা ক...

image

পেলের রেকর্ড ভেঙে দিয়ে মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক : নরওয়ের বিপক্ষে ম্যাচে গোল না করেও ইতিহাস গ...

image

কোয়ার্টারে মুখোমুখি মেসি-রোনালদো, সম্ভাব্য সূচিতে টিকিটের...

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সম...

image

নকআউট পর্বে যাদের মুখোমুখি হতে পারে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : গ্রুপপর্বে নিজেদের তৃতীয় রাউন্ডের খেলায় স্ক...

image

রক্ষণশীলদের পছন্দ রোনালদো, উদারপন্থীদের মেসি—বলছে গবেষণা

স্পোর্টস ডেস্ক : মেসি না রোনালদো? ফুটবল বিশ্বের সবচেয়ে পুরোন...

  • company_logo