• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে আইইডি বিস্ফোরণ, নিহত ৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িবহর লক্ষ্য করে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছে।  এছাড়া আহত হয়েছেন আরও ১৮ জন। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেলুচিস্তানের মাস্তুংয়ের শামসাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে।  খবর দ্য ডনের। 

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ সদস্যদের বহনকারী একটি গাড়ি কালাত যাচ্ছিল। যাত্রাপথে শামসাবাদ এলাকায় সন্ত্রাসীরা গাড়িটিকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। ’

বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন সদস্য শহিদ হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আহতের সংখ্যা বলা হয়েছে ১৬। তবে মাস্তুংয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ (ডিএসপি) ইউনাস মাগসি আহতদের সংখ্যা ১৮ বলে জানিয়েছেন।

শহীদ রিন্দ বলেন, আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গুরুতর আহতদের মাস্তুং থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও জানান বেলুচিস্তান সরকারের এই মুখপাত্র।

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo