• অপরাধ ও দুর্নীতি

চাটমোহরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ চাটমোহরে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে। 

আটককৃত মাদক কারবারি মো. ওহিদুল ইসলাম (৩৫) চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের দুপুলিয়া গ্রামের মৃত ওহাব আলীর ছেলে এবং মো. কাজল সরকার (২৪) একই উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ার আলাউদ্দিন সরকারের ছেলে।

পাবনা ডিবি পুলিশের (ওসি) হাসান বাসির জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের চরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি ওহিদুল এবং কাজলকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত ওহিদুল এবং কাজল এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতদের বুধবার (৯ এপ্রিল) পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo