• অপরাধ ও দুর্নীতি

নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল সহ কিশোর গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ বায়েজিদ হোসেন (১৪) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চেকপোস্ট বসিয়ে কর্ণগোপ এলাকা থেকে একটি রিভলবার ও ম্যাগাজিনসহ সেই কিশোরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বায়েজিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মানিকপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে সে বর্তমানে রূপগঞ্জের কর্ণগোপ এলাকার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  লিয়াকত আলী জানান,কর্ণগোপ এলাকার তানভীরের পুকুরের দক্ষিণ পাশে গাজীর পাইপ ফ্যাক্টরি থেকে গন্ধর্বপুরগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে বায়েজিদ নামে এক কিশোরকে তল্লাশি করে কোমরে গোজা অবস্থায় একটি রিভলবার ও পকেট থেকে একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।পরে রোববার দুপুরে বায়েজিদকে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo