• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মাদক সেবনের দায়ে মাদকাসক্তের কারাদণ্ড

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে সিরাজুল ইসলাম (৫৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামের আব্দুল সালামের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী  হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে সিরাজুলকে মাদক (ইয়াবা) সেবনরত অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালত  বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo