• প্রশাসন

স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার, কুশল বিনিময়

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: বরাবরের মত আবারো বাংলাদেশের স্বাধীনতা দিবসে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় বিএসএফ বাহিনীর হাতে মিষ্টি উপহার তুলে দিয়েছে বিজিবি। এসময় বিজিবির হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানানোসহ কুশল বিনিময় করেন তারা। 

আজ বুধবার সকালে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব সংলগ্ন চেকপোস্টের  শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় ঘটে। এসময়

ভারতীয় ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি ২০ ব্যাটালিয়নের সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক। বিজিবিকেও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ।

এসময় উপস্থিত ছিলেন বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট পোষ্টের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম, বিএসএফের হিলি সিপি পোষ্টের ইন্সপেক্টর অতুল রায়সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর  অন্যান্য সদস্যরা।

জানা গেছে, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দীর্ঘ কয়েক বছর ধরে দুই দেশের সীমান্ত রক্ষীরা বিভিন্ন জাতীয় দিবস এবং ধর্মীয় উৎসবকে ঘিরে মিষ্টিসহ উপহার সামগ্রী বিতরন করে থাকে দুই দেশের বাহিনীর স্হানীয় ক্যাম্পের সদস্যরা।

মন্তব্য (২)





image
image
image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo