• প্রশাসন

“ সম্প্রীতিতে ভরা সমৃদ্ধশালী আধুনিক নওগাঁ বিনির্মাণে গঠনমূলক সংবাদ প্রকাশের কোন বিকল্প নেই”

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন নতুন বাংলাদেশের সম্প্রীতিতে ভরা সমৃদ্ধশালী একটি আধুনিক নওগাঁ বিনির্মাণ করতে হলে বেশি বেশি গঠনমূলক সংবাদ প্রকাশের কোন বিকল্প নেই। শুধু নওগাঁ নয় পুরো দেশকে নতুন করে বিনির্মাণ করতে সাংবাদিকদের ভ’মিকা অপরিসীম। আমরা কর্মকর্তারা নওগাঁর স্থায়ী বাসিন্দা নই। আমরা কিছু সময়ের জন্য এই জেলার মানুষের সেবক হিসেবে এসেছি। নওগাঁর সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসন যতবেশি সহযোগিতা পাবে নওগাঁকে আরো আধুনিকায়ন করতে প্রশাসনের তত বেশি সহজ হবে। সাংবাদিক আর প্রশাসন এপিঠ-ওপিঠ। তাই সকল সাংবাদিকদের একতাবদ্ধ হয়ে নওগাঁকে নিয়ে বেশি বেশি গঠনমূলক পজেটিভ সংবাদ প্রকাশ করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।

সোমবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এই কথাগুলো বলেন। জেলা প্রেস ক্লাবের সভাপতি এ.এস.এম রায়হান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাফিউল সারোয়ার বিপিএম। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা জামায়াতের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রেস ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির কল্যাণে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য (১)





image
image

‎দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

১

‎নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...

image

‎অনলাইন জিডি: ঘরে বসেই মিলছে ভোগান্তিহীন পুলিশি সেবা

২

নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...

image

‎ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ ও মামলা ২৬

৩

‎নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...

image

‎নারীবান্ধব পুলিশিং জোরদারে নানা উদ্যোগ পুলিশের

৪

‎নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...

image

শাহ আলী থানায় নতুন ওসি, ডিএমপির ৫ কর্মকর্তার রদবদল

৫

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

  • company_logo