• অপরাধ ও দুর্নীতি

পাবনায় র‍্যাবের অভিযানে গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে পাবনা জেলার আটঘরিয়া থানার নাদুড়িয়া গ্রামে এক নারী গণধর্ষণের শিকার হন। পরে ঘটনার শিকার ওই নারী বাদী হয়ে পাবনা জেলার আটঘরিয়া থানায় ৫ জনকে আসামী করে একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গণধর্ষণের ঘটনায় ১ নং আসামী মোঃ আমিরুল ইসলাম (৩০) ওই নারীর স্বামী ছিলেন। দাম্পত্য জীবনে মনোমালিন্য হওয়ার কারণে তালাকের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তালাক দেওয়ার পরেও আমিরুল ইসলাম ওই নারীকে বিভিন্ন সময় নানাভাবে কুপ্রস্তাব এবং পুনরায় বিয়ের প্রলোভন দিতে থাকে। 

গত ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮ টার দিকে আমিরুল ইসলাম ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়ীতে ডেকে নিয়ে আসে এবং সেখানে পূর্ব পরিকল্পিতভাবে উপস্থিত থাকা আমিরুলসহ তার আরো ৪ বন্ধু মিলে ওই নারীকে পর্যায়ক্রমে ধর্ষণ করে। 

এ ঘটনার প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ মার্চ রাত ১২টার দিকে পাবনা জেলার আটঘরিয়া থানাধীন নাদুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত মামলার এজাহারনামীয় ১ নং আসামী মোঃ আমিরুল ইসলাম (৩০) কে গ্রেফতার করে।

গ্রেফতার আমিরুল আটঘরিয়া উপজেলার নাদুরিয়া গ্রামের মাসুদ রানার ছেলে। এই গণধর্ষণের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।  

মন্তব্য (১)





image
image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo