ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধর ও হত্যা চেষ্টার ঘটনায় উপজেলার রমনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা ফয়জার রহমান (৬০)কে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ২ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাত্রদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এঘটনায় সাহেব আলী নামে এক শিক্ষার্থী বাদী হয়ে এজাহারনামীয় ৫০ জনসহ অজ্ঞাত ২০০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক ইউপি সদস্য ও আওয়ামী নেতা ফয়জার রহমানকে গ্রেপ্তার করা হয়।
বুধবার(১৯ মার্চ) দুপুরে চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মুশাহেদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)