• খেলাধুলা

এবার চ্যাম্পিয়নস ট্রফির ‘বেস্ট ডেলিভারির’ তালিকায় তাসকিন

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ দিন দশেক আগে থেমেছে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন। তবে এখনও চলছে উন্মাদনা। সোমবার আইসিসি এক ভিডিও প্রকাশ করে আবারও আলোচনায় এনেছে আট জাতির টুর্নামেন্ট। পুরো টুর্নামেন্টে ১০টি সেরা ডেলিভারি বেছে নিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সেখানে আছে তাসকিন আহমেদের একটি ডেলিভারি।

আইসিসির অফিশিয়াল ইন্সটাগ্রামে দেওয়া ভিডিওর প্রথমেই দেখা যাচ্ছে আবরার আহমেদের ডেলিভারি। পাকিস্তানি লেগস্পিনার অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন ভারতীয় ওপেনার শুভমান গিলকে। এরপরই তাসকিন। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের উইল ইয়াংকে বোল্ড করার পর তাসকিনের গর্জন ছিল দেখার মতো। 

তালিকায় তিনে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ফাইনালে কুলদীপ যাদবের বোলিং চারে। শাহিন শাহ আফ্রিদির বলে রোহিত শর্মার বোল্ড হওয়ার ভিডিও আছে আইসিসির এই পেজে। আবরারেরই আরও একটা সেরা বোলিং আছে আইসিসির ভিডিওতে।

নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে যেভাবে বোকা বানিয়ে নাসিম শাহ কট বিহাইন্ড করেছেন, সেটাও আইসিসির ভিডিওতে আছে। আইসিসির এই ভিডিওতে ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারের বোলিং আছে। পুরো ভিডিওতে একমাত্র নাসিমের উইকেটটাই ক্যাচ আউট। বাকিগুলো বোল্ড।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo