• অপরাধ ও দুর্নীতি

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে কারাদন্ড ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, পাবনার তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের দুই সদস্যকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও আর্থিক জরিমানা আদায় করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) সকালে জেলা এনএসআই, পাবনা কার্যালয়ের গোপন তথ্য ও সার্বিক তত্ত্বাবধানের ভিত্তিতে পাবনা মানসিক হাসপাতালে নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী আল মাহমুদ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত 

পরিচালনা করে দালাল চক্রের ২ সদস্যকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৩ দিন কারাভোগের বিষয় বলা হয়।

জানা যায়, তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ও তাদের স্বজনদের হয়রানিপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করে আসছিল। এছাড়া, মানসিক হাসপাতালের নাম ও সিল ব্যবহার করে প্রতারণার সাথে জড়িত।

অভিযুক্তরা হলেন, কেসমত প্রতাপপুর গ্রামের মৃত আকাশ প্রামানিকের ছেলে মোঃ মামুন হোসেন (৩৬), হেমায়েতপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ মাহিদুল ইসলাম কালু (৩৮)।

জেলা এনএসআই, পাবনা কর্তৃক গৃহীত সুত্র মতে, অত্র কার্যালয়ের ২জন সহকারী পরিচালকসহ ৮জন সদস্য উক্ত এলাকায় সরজমিনে উপস্থিত থেকে গত কয়েকদিন তথ্য সংগ্রহ করেন।

আজ সকাল সাড়ে দশটার সময় ২জন সহকারী পরিচালকের নেতৃত্বে ৮সদস্যের একটি টিম উক্ত এলাকা সহ তৎসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান করে দালালদের অবস্থান এনএসআই পাবনা কার্যালয়কে জানায়। 

পরবর্তীতে  উপ-পরিচালক, এনএসআই পাবনার পক্ষ থেকে বিষয়টি জেলা প্রশাসককে অবগত করা হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব পাবনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় অংশ নেয়।

তারা আরও বলেন, পাবনা মানসিক হাসপাতালে সম্প্রতি দালালদের উপদ্রব বেড়ে গেছে। অভিযানের মাধ্যমে উক্ত হাসপাতালে দালালদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে এবং দূর দূরান্ত থেকে আসা রোগী এবং তাদের স্বজনদের মাঝে কিছুটা স্বস্তি দেখা গেছে। 

দুর দুরান্ত থেকে আসা রোগীদের নির্বিঘ্নে চিকিৎসা নিতে নিয়মিত অনুরূপ অভিযানের সুপারিশ করা যেতে পারে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo