• বিনোদন

মন্দিরে পূজা দিতে দেখা গেল ক্যাটরিনাকে

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ কিছুদিন আগেই প্রয়াগরাজে মহাকুম্ভে পূণ্যস্নান সেরেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এক মাস যেতে না যেতেই এবার কর্নাটকের কুক্কে শ্রী সুব্রমণিয়াম মন্দিরে পূজা দিতে দেখা গেল ভিকিপত্নীকে। যদিও ক্যাটরিনা নিজে খ্রিস্ট ধর্মাবলম্বী। তবে বিয়ের পর থেকে বিভিন্ন সময় নানা হিন্দু ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা গেছে অভিনেত্রীকে। 

মঙ্গলবার সেই মন্দিরে ‘কালসর্প দোষ’-এর পূজায়ও অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। যে ভিডিয়োটি ভাইরাল হতেই শুরু হয় নানা আলোচনা।

জানা গেছে, ক্যাটরিনা তার কিছু বন্ধুকে নিয়ে মন্দিরে ‘কালসর্প’র জন্য পূজা দেন। এই পূজা সাধারণত কারো সম্পত্তির ক্ষতি অথবা পূর্বপুরুষদের দ্বারা সর্প অর্থাৎ নাগ দেবতাকে হত্যার প্রায়শ্চিত্ত করার জন্য করা হয়।

দুই দিন ধরে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা ধরে দুটি পর্যায়ে এই পূজা অনুষ্ঠিত হয়। মঙ্গল ও বুধবার চার থেকে পাঁচ ঘণ্টা ধরে এই বিশেষ পূজায় অংশ নিয়েছিলেন ক্যাটরিনা। 

 

ক্যাটরিনা মন্দিরের ভিআইপি গেস্ট হাউসে থেকেছেন।  বুধবার দুপুরে শেষ হয়েছে সেই বিশেষ পূজা। 

এমনিতে সংবাদমাধ্যমের সামনে হাসিমুখেই দেখা যায় ক্যাটরিনাকে। কিন্তু এ দিন ওড়নায় মুখে ঢেকেই বেরিয়ে যান তিনি।

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo