• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় বাবা-ছেলে মিলে স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ: পলাতক ছেলে গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় মায়ের কথায় ডিটারজেন্ট পাউডার কিনতে মুদি দোকানী পাষন্ড ছেলে ও তার বাবার হাতে ধর্ষণের শিকার হয়েছিলো এক স্কুলছাত্রী। ঘটনা ২৫শে ফেব্রুয়ারির হলেও চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত সেই মুদি দোকানী ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার (১০ মার্চ) রাতে রাজশাহীর বাগমারা থানার হাসিনপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের হলেন বগুড়া সদরের মগলিশপুর এলাকার গোপাল চন্দ্র দাস ওরফে নাড়ু গোপাল। এ মামলায় গোপালের বাবা তুলসি দাস এখনো পলাতক। এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার উসমান গণি। 

র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মগলিশপুর এলাকায় মায়ের কথায় ভুক্তভোগী স্কুলছাত্রী গ্রেপ্তার নাড়ুগোপালের মুদির দোকানে ডিটারজেন্ট পাউডার বা কাপড় ধোয়ার গুঁড়া সাবান নিতে যায়। এ সময় দোকানে ডিটারজেন্ট পাউডার নেই জানিয়ে ভুক্তভোগীকে ঘরের ভিতর থেকে এনে দেয়ার কথা বলে তাকে কৌশলে ঘরে ডেকে নিয়ে প্রথমে ছেলে গোপাল চন্দ্র দাস এবং পরে একইভাবে তার বাবা তুলসি চন্দ্র দাস মেয়েটিকে ধর্ষণ করে। এ ঘটনার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন এবং গত ৪ মার্চ বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক ছিলেন মর্মে জানাই র‍্যাব।

অবশেষে র‌্যাব-১২ ও র‌্যাব-৫-এর যৌথ অভিযানে গোপাল চন্দ্র দাসকে রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo