• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ২ জন গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলারব লাহুড়িয়া দীননাথপাড়ায়  ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পান্নু মোল্লা (৩৮ ) ও তার ভাবি শারমিন বেগমকে (৩২) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। 

সোমবার (১০ মার্চ) দুপুরে  লোহাগড়া থানায় ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলার ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পান্নু ও তার সহোযোগি আসামিকে গ্রেফতার করে পুলিশ।

লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১ টার দিকে স্কুল থেকে বাড়িতে ফিরে প্রতিবেশী পান্নু মোল্যার বাড়িতে বরই কুড়াতে গেলে ঘরের ভেতর নিয়ে  ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় মাতুব্বররা ভয়-ভীতি দেখিয়ে ওই শিশুর মা’কে মামলা করতে নিষেধ করেন। এক পর্যায়ে শিশুটির খালাতো ভাই বিষয়টি জানতে পেরে তিনি শিশু ও তার মা’কে লোহাগড়া থানায় নিয়ে আসেন। ওই শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ওই শিশুটির বাবা বলেন, আমার ছোট শিশুটি বরই কুড়াতে এলে পান্নু মোল্যা ধর্ষণের চেষ্টা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo