ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার (২ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার সীমান্ত এলাকা নওদাপাড়া এলাকায় ইয়াবাসহ তাকে আটক করা হয়। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক।
আটক মাদক কারবারি রঞ্জু মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে।
বিজিবির-৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মোহাম্মদ শামছুল হক জানান, রবিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬৪-২-এস থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওদাপাড়া নামক এলাকায় অভিযান চালায় বাংলাবাজার বিওপির বিজিবি সদস্যরা। এ সময় ২৪ পিস ইয়াবাসহ রঞ্জু মিয়া নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় একটি মোবাইল সেট, দুটি সীম কার্ড, একটি মেমোরি কার্ড ও নগদ ৪৭০ টাকা। পরে জব্দকৃত মাদকদ্রব্য ও অন্য মালামালসহ আসামিকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)