ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলার বোমাংহাট বাজারে সোমবার দুপুর ১ টা দিকে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়ে ব্যবাসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং ক্রয়কৃত মূল্যের রশিদ সংরক্ষণ করতে বলা হয়। ক্রয়রশিদ না থাকা ও মূল্যতালিকা প্রদর্শন না করায় এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৬ জন কে ৬ টি মামলায় ৫,৫০০ ( পাচ হাজার পাচশত হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সহায়তা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)