• বিনোদন

অস্কার পেল ‘নো আদার ল্যান্ড’

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ অস্কার পেয়েছে ইসরাইলি সাংবাদিক যুবাল আব্রাহাম এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা বাসেল আদ্রার নির্মিত তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’। সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার প্রদান চলছে। বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫ টায় শুরু হয় অস্কার ঘোষণা।  এতে ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের পুরস্কার জিতেছে।

তথ্যচিত্রটি নির্মাতা আদ্রার গল্প অনুসরণে তৈরি। এতে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে দখলকৃত পশ্চিম তীরে তার জন্মস্থান মাসাফের ইয়াত্তার ধ্বংসের চিত্র তুলে ধরেছেন।

অস্কার ‘নো আদার ল্যান্ড’র জন্য সর্বশেষ হাই-প্রোফাইল সম্মান।  তথ্যচিত্রটি এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার এবং তথ্যচিত্র পুরস্কার জিতেছে। পাশাপাশি সেরা নন-ফিকশন চলচ্চিত্রের জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কারও পেয়েছে ‘নো আদার ল্যান্ড’।  

 

পুরষ্কার গ্রহণ করে আদ্রা বলেন, তথ্যচিত্রটি ‘কয়েক দশক ধরে আমরা যে কঠোর বাস্তবতা সহ্য করে আসছি তা প্রতিফলিত করে। ’

তিনি আরও বলেন, ‘প্রায় দুই মাস আগে, আমি বাবা হয়েছি, এবং আমার মেয়ের কাছে আমার আশা যে তাকে এখনকার মতো জীবনযাপন করতে হবে না — বসতি স্থাপনকারীদের সহিংসতা, বাড়িঘর ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির ভয়ে, যা আমার সম্প্রদায় মাসাফের ইয়াত্তা ইসরাইলি দখলদারিত্বেরঅধীনে যা প্রতিদিন ভোগ করছে। ’

ইসরাইলি সাংবাদিক আব্রাহাম গাজায় যুদ্ধ বন্ধ ও বাকি সকল জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়েছেন এবং ইসরাইলি সরকারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের সমালোচনা করেছেন।

আব্রাহাম বলেন, ‘আমরা এই তথ্যচিত্রটি তৈরি করেছি- ফিলিস্তিনি এবং ইসরাইলি। কারণ একসঙ্গে আমাদের কণ্ঠস্বর আরও শক্তিশালী। আমরা একে অপরকে দেখতে পাই: গাজা এবং এর জনগণের নৃশংস ধ্বংস অবশ্যই শেষ হতে হবে। গত ৭ অক্টোবর জিম্মি করা ইসরাইলিদের মুক্তি দিতে হবে। ’

মন্তব্য (০)





image

৪১ বছরে এসে নিজের শরীরকে ভালোভাবে চিনেছি: রাধিকা

১

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে রাখঢাক করে কথা ব...

image

সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ৫ নভ...

২

বিনোদন ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্...

image

‘১৯৫৪-২০২৬’ পোস্ট ঘিরে বিভ্রান্তি, বেঁচে আছেন জ্যাকি চ্যান

৩

‎বিনোদন ডেস্কঃ হংকংয়ের কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্...

image

কাশবনে শরতের সৌন্দর্যে স্নিগ্ধ পূজা চেরী

৪

বিনোদন ডেস্ক : প্রকৃতিতে এখন শরতের আবহ। নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দু...

image

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সো...

৫

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউন...

  • company_logo