• লিড নিউজ
  • জাতীয়

রমজান মাসেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠতে পারে

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ রমজান মাসেই থার্মোমিটারের পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠতে পারে। এছাড়া তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কাও রয়েছে।

রোববার (২ মার্চ) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (অপারেশন) মো. মমিনুল ইসলাম দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এমন তথ্য জানান।

তিনি জানান, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।  

এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক-দুটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। এক্ষেত্রে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে।  

অন্যদিকে চলতি মাসে দেশে দু-তিনদিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভবনা রয়েছে। মার্চ মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন থাকবে তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে পৌনে ছয় থেকে পৌনে সাত ঘণ্টা।

মন্তব্য (০)





image

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশা...

নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়ে...

image

বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের ‎

নিউজ ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হ্যালো ওয়...

image

‎শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের...

image

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপ...

নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রত...

image

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে মন্ত্রিপর...

নিউজ ডেস্কঃ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ...

  • company_logo