ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২৩ ফেব্রুযারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন। এর আগে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ের খিতাবখাঁ থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আশরাফুল আলম (৩৭) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মাসুদ রানা (২৯)।
পুলিশ জানায়, আটকরা নিজ বাড়িতে মাদক সেবন করতে ছিল। পরে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়। পরে আটককৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তসলিম উদ্দিন জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সকালে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)