• সমগ্র বাংলা

ফরিদপুরে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে পুকুরে ভেসে থাকা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারি গ্রাম থেকে মরদেহটি  উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর বাজার সংলগ্ন ঠেঙ্গামারীর সাবেক মেম্বার সামাদ মোল্যা বাড়ির পাশের পুকুরে মরদেহটি ভাসছিলো। পরে সদরপুর থানা পুলিশকে জানানো হলে তারা এসে লাশটি উদ্ধার করে । তবে কে বা কারা লাশটি ফেলে গেছে তা এখনো জানা যায়নি।

সদরপুর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। এখনো নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo