• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান আবু হানিফ গ্রেফতার

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু হানিফকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। চেয়ারম্যান আবু হানিফা হানিফ ঈশ্বরগঞ্জ থানার মামলা নম্বর ৬ তারিখ-১০-০৯-২০২৪ এর এজহারভুক্ত আসামি।

তিনি ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং সার্কেল স্যারের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ইউপি চেয়ারম্যান আবু হানিফকে কোতোয়ালি থানার পুলিশ সহযোগিতায় গ্রেফতার করা হয়। পরে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে।”

ঈশ্বরগঞ্জে পুলিশি কার্যক্রম এবং এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও ব্যাপক আকারে চালানো হবে বলে জানান পুলিশ এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo