• অপরাধ ও দুর্নীতি

দিনাজপুরের নামাজরত ছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে আটক!

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে শয়ন কক্ষে নামাজরত স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ৪ ঘন্টার ব্যবধানে অভিযুক্ত যুবককে আটক করেছে স্হানীয় খানা পুলিশ।

স্কুল ছাত্রী মাহি আক্তার (১৫) কাহারোল উপজেলার দ্বীপনগর বগুড়াপাড়ার জুয়েল রানার মেয়ে।
পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ শয়ন কক্ষে মাগরিবের নামাজ আদায় করছিল স্কুল ছাত্রী মাহি আক্তার।  এসময় নামাজরত অবস্হায় তাকে উপযুপরি ছুরিকাঘাত করে আফিফ হোসেন নামে একজন যুবক পালিয়ে যায়। স্কুল ছাত্রীকে আশংকাজনক অবস্হায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিক্যাল ওয়াডে ভর্তি করা হয়েছে।

হামলাকারি আফিফ হোসেন (১৬) কাহারোলের ভাঁতগা গ্রামের আবুল কালামের ছেলে। ৪ ঘন্টার ব্যবধানো তাকে আটক করেছে কাহারোল থানা পুলিশ।

কাহারোল থানার ইনচার্জ রুহুল আমিন জানান, অভিযুক্ত যুবক বিভিন্ন দোকানে কর্মচারি হিসেবে কাজ করে থাকে। তার বিরুদ্ধে আজ মঙ্গলবার মামলার প্রস্তুতি নিচ্ছেন অভিভাবক। আজকেই তাকে আদালতে তুলে দিবেন তারা। তবে হামলার সঠিক কারন জানা যায়নি।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo