• লিড নিউজ
  • জাতীয়

দেশের দুটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারেঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের দুটি বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও বাড়তে পারে রাতে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ায় তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

মন্তব্য (০)





image

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশা...

নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়ে...

image

বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের ‎

নিউজ ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হ্যালো ওয়...

image

‎শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের...

image

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপ...

নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রত...

image

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে মন্ত্রিপর...

নিউজ ডেস্কঃ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ...

  • company_logo