• অপরাধ ও দুর্নীতি

বগুড়ায় চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার মালগ্রাম উত্তরপাড়া এলাকায় ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মো. আল আমিনকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আল আমিন ডাকুরচক মধ্যপাড়ার মো. বাবলু প্রাং এর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জানুয়ারি দুপুর ১টা ১৫ মিনিটের দিকে দুলু মিয়ার বাড়ির পূর্ব পাশে বাড়িতে পানি নিষ্কাশনের ড্রেন খনন করেন আল আমিন। এ সময় দুলু মিয়া আল আমিনকে নিষেধ করেন। পরে আল আমিনের হুকুমে আসামিরা দুলু মিয়াকে পানি নিষ্কাশনের ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেন। দুলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি মাথার ডান সাইডে আঘাত করলে তিনি জ্ঞান হারান। পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

র‍্যাব সূত্রে আরও জানা যায়, আলোচিত দুলু হত্যাকাণ্ডের পর গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায়  র‍্যাব-১২ একটি অভিযান পরিচালনা করে। এরপর মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আল আমিনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

image

চুয়াডাঙ্গায় কিশোর রাফিজকে মুক্তিপনের জন্য হত্যা: প্রধান আ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের উদ্...

  • company_logo