• লিড নিউজ
  • জাতীয়

নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে আলোচিত কিশোরী সুবাকে

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র‌্যাবের একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। ওসি বলেন, সুবা গতকাল সোমবার ভোরবেলায় বাস যোগে নওগাঁয় এসে পৌছে।

এরপর ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে। এরপর প্রতিবেশির বাড়ি থেকে সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ এর আভিযানিক দল দুজনকে জয়পুরহাট ক্যাম্পে নিয়ে গেছে।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (০)





image

ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি ডিএনসিসি প্রশা...

নিউজ ডেস্কঃ ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করার প্রতিশ্রুতি দিয়ে...

image

বাংলাদেশের কৃষিপণ্য ও ফলে আগ্রহ চীনের ব্যবসায়ীদের ‎

নিউজ ডেস্কঃ চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হ্যালো ওয়...

image

‎শাহজালালে পৃথক অভিযানে তরল সোনাসহ প্রায় ৩ কোটি টাকার পণ্...

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচ দিনের...

image

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপ...

নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রত...

image

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন নিয়ে মন্ত্রিপর...

নিউজ ডেস্কঃ নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ...

  • company_logo