• জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত

  • জাতীয়

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী  নিহত হয়েছে। রোববার রাত ১০ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রহমান মন্ডলের ছেলে হোসাইন মন্ডল, মঞ্জুর আলীর ছেলে মিথুন প্রামানিক ও জিয়াউর রহমানের ছেলে শাহ নেওয়াজ।  নিহতদের মরদেহ আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তারা বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে মোটরসাইকেলে তিন বন্ধুসহ ৯ জন দুপচাঁচিয়া থেকে একসঙ্গে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যায়। মেলায় ঘোরাফেরা শেষে ফেরার পথে সান্তাহার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একটি কোচ বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পরে৷ এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়। 

এ প্রসঙ্গে আদমদিঘী থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান জানান, নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও ঘাতক ট্রাক চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে বলে জানান তিনি।  

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo