• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলি বিমানবাহিনীর হামলায় হিজবুল্লাহর অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি বিমানবাহিনী। এতে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। 

এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে লেবাননের পূর্বাঞ্চলীয় অঞ্চল বেকায় অভিযান চালিয়েছে বিমান বাহিনী (আইএএফ)। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযানে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ অস্ত্র উৎপাদন কারখানা ধ্বংস করা হয়েছে।

বেকা লেবানন-সিরিয়ার সীমান্তবর্তী একটি অঞ্চল। যে কারাখানাটি ধ্বংস করা হয়েছে, সেটির অবস্থান সীমান্তের কাছাকাছি। এই সীমান্ত দিয়েই সিরিয়ার আসাদপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে হিজবুল্লাহ অস্ত্র সরবরাহ করত বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ।

এক বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর ২০২৪ সালের ২৭ নভেম্বর লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল।  তবে এই এক বছরের সংঘাতে হিজবুল্লাহর অধিকাংশ সামরিক স্থাপনা ধ্বংস এবং গোষ্ঠীটির প্রেসিডেন্ট হাসান নাসরুল্লাহসহ শীর্ষ পর্যায়ের সব নেতাকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। 

আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর বর্তমানে সবচেয়ে দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo