• অপরাধ ও দুর্নীতি

সাদা বস্তায় বগুড়া থেকে গাঁজা  যাচ্ছিলো নওগাঁয়: গ্রেপ্তার ৪

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ৩১ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ইয়াকুব মিয়া (২২), একই জেলার বাক্ষ্মনপাড়া শশিদল পশ্চিম পাড়া গ্রামের মৃত নছু মিয়ার ছেলে মোঃ মাসুদ (২৮), নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ভঞ্জকোল গ্রামের রেজাউল ইসলামের ছেলে আইনুল ইসলাম (৩৫), একই জেলার সদর উপজেলার মাগুরা গ্রামের বেলার হোসেনের ছেলে সুমন হোসেন (৩০)। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলার পশ্চিম সিংড়া পূর্ব ঢাকা রোড এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁ উদ্দেশ্যে একটি পিকআপ গাড়ীতে গাঁজা নিয়ে যাচ্ছিলেন কয়েকজন মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আমিরুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক স্বপন কুমার সেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গাড়িটি দাঁড় করিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এসময় গাড়ীর সিটের পিছনে সাদা বস্তার ভিতরে হলুদ কসটেপ দ্বারা মোড়ানো ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ পিকআপ গাড়িটি শব্দ করা হয়েছে।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo