• অপরাধ ও দুর্নীতি

অপরাধীদের আস্তানা খুরুশকূল ব্রীজ, লাশ উদ্ধার

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের খুরুশকূল পুরাতন ব্রীজের পাশ থেকে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। 

বুধবার (২৯ জানুয়ারি) সকালে পথচারীরা ও পুলিশ এই মরদেহ উদ্ধার করে। কালাম কক্সবাজার সদরের খুরুশকূল  ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা এবং পেশায় একজন   ইজিবাইক চালক।

স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশকূল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশের নালায় মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানায়। পরে পুলিশ ও স্বজনরা  লাশ উদ্ধার করে। 

স্বজনেরা জানিয়েছেন, ইজিবাইক চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু গতকাল মঙ্গলবার ফিরেনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়ে স্বজনেরা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি।

তত্ত্ব সূত্রে জানা যায়,

অপরাধীদের নিরাপদ আস্তানা এখন কক্সবাজার শহরের পুরনো খুরুশকূল বেইলি ব্রীজ। বিশেষ করে সন্ধ্যা নামার সাথে সাথে এই ব্রীজকে ঘিরে নদীর পাড় ও টংঙএর দোকান গুলোতে জমায়েত হয় মাদকসেবি,ছিনতাইকারী থেকে শুরু করে বিভিন্ন দাগী আসামি। পরে রাতভর সেখানে চলে জোয়া, মাদক সেবন থেকে শুরু করে নানান অপরাধ কর্মকান্ড। এই নিয়ে বহুবার নানা অপরাধ সংঘটিত হলে-ও সংশ্লিষ্ট প্রশাসন এর নেই কোন তৎপরতা। এছাড়া কিছু টংঙ দোকানদাররা ওসব অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয় অভিযোগ স্হানীয় সচেতন মহলের। নাম প্রকাশে অনিচ্ছু অনেকই জানান, মূলত সন্ধ্যার পর থেকে ওসব দোকানগুলোতে ঘাপটি মেরে বসে থাকে অপরাধীরা। গভীর রাত হলে বের হয়ে পড়ে ওসব অপরাধীরা। মূলত সড়ক বিভাগের জায়গা দখল করে বসানো ওসব টংঙ এর দোকানগুলো উচ্ছেদ করে দিলেই অপরাধীদের আস্তানা নষ্ট হয়ে যাবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস খান জানান, "খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও ওসিও ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। হত্যা সম্পর্কে কোনো ক্লু পাওয়া যায়নি। আলামত সংগ্রহের জন্য সিআইডি স্কুল কাজ করছে"।

মন্তব্য (০)





image

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশে...

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...

image

শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...

image

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...

image

গুম-নির্যাতন মামলা হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহ...

নিউজ ডেস্ক : র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...

image

জুলাই হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় যেকোনো দিন

নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

  • company_logo