• খেলাধুলা

এবার আল হিলাল ছাড়লেন নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ লম্বা সময় ধরে গুঞ্জন চলছে নেইমারকে ছাড়তে যাচ্ছে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলাল। এবার সেটিই সত্যি হলো।

পারস্পরিক সম্মতিতে ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি বাতিল করল ক্লাবটি। এই ফরোয়ার্ডের পরবর্তী গন্তব্য হিসেবে শোনা যাচ্ছে তার শৈশবের ক্লাব সান্তোসকে।

এক বিবৃতিতে গতকাল আল হিলাল জানায়, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি। ’ অনেক প্রত্যাশা নিয়েই পিএসজি থেকে ২০২৩ সালে সৌদিতে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু প্রত্যাশার পূরণ করতে পারেননি ইনজুরির কারণে। স্রেফ সাতটি ম্যাচ খেলেছেন তিনি।  

এদিকে গুঞ্জন চলছে এই সপ্তাহেই ব্রাজিলে উড়াল দেবেন নেইমার। সান্তোসের সঙ্গে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হবেন তিনি। এমনকি আগামী ৫ ফেব্রুয়ারি তাকে সান্তোসের জার্সি গায়ে মাঠেও দেখা যেতে পারে।

যদিও এমএলএস ক্লাবে যাওয়ার গুঞ্জনও উঠেছিল নেইমারের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটা শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছে নেইমারে সান্তোসেই ফিরবেন।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo