• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এবার ‘আয়রন ডোম’ তৈরির ঘোষণা ট্রাম্পের

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নতুন চারটি নির্বাহী আদেশের মধ্যে একটি হলো ‘আয়রন ডোম’ নির্মাণ। 

স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ট্রাম্প তার দক্ষিণ ফ্লোরিডার গল্ফ রিসোর্ট, ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সম্মেলনে ভাষণ দেন। যেখানে তিনি সন্ধ্যায় নির্বাহী আদেশে স্বাক্ষর করার মাধ্যমে মার্কিন সামরিক সম্পদ আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর আলজাজিরার।

ট্রাম্প বলেন, ‘আমাদের একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। এজন্য কিছুক্ষণের মধ্যেই, আমি চারটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করব।’

 তিনি ব্যাখ্যা করে বলেন, ‘প্রথমটি হলো অবিলম্বে একটি অত্যাধুনিক আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল নির্মাণ শুরু করা যা আমেরিকানদের সুরক্ষা দেবে।’

 

 তিনি আরও বলেন, ‘আরও দুটি আদেশের লক্ষ্য হবে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি (ডিইআই) উদ্যোগ অপসারণ করা এবং আমাদের সেনাবাহিনী থেকে ট্রান্সজেন্ডার মতাদর্শকে বাদ দেওয়া।’

চতুর্থ আদেশে কোভিড-১৯ মহামারি চলাকালীন নিয়মকানুন মেনে চলতে অস্বীকৃতি জানানোর জন্য বরখাস্ত হওয়া চাকরিজীবীদের কাজে পুনর্বহাল করা হবে। ২০২১ সালের আগস্ট থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে প্রায় ৮ হাজার সদস্যকে এই কারণে বরখাস্ত করা হয়েছিল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে মারাত্মক যুদ্ধ বাহিনী হিসেবে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করার জন্য ট্রাম্প এই পদক্ষেপগুলোকে প্রয়োজনীয় বলে মনে করেন।

কর্মকর্তাদের মতে, ট্রাম্প তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক নির্বাহী পদক্ষেপে স্বাক্ষর করেছেন, যার মধ্যে মোট ৪২টি আদেশ, স্মারকলিপি এবং ঘোষণাপত্র রয়েছে।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo