ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ ৬ সন্ত্রাসী গ্রেফতার করেছে। এসময় ০৫ টি আগ্নেয়াস্ত্র, ১৩ টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজ ও কলিমউল্লাহ বাহিনীর কলিমসহ ০৬ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক করছে।
কোস্ট গার্ড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান,"কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগনের উপর কলিমউল্লাহ বাহিনী নামক কুখ্যাত সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংস সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে উক্ত এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদসারা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, আজ (২৪ জানুয়ারি) শুক্রবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ০৬ জন সক্রিয় সদস্যকে ০৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ডস তাজা গোলা, ২৩ টি দেশীয় অস্ত্র এবং নগদ ১,২৫,০০০ (এক লক্ষ পঁচিশ হাজার) টাকা সহ আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, গত ২৩ জানুযারি ২০২৫ তারিখ মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায় বলে জানা যায়। জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্...
নিউজ ডেস্ক : চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর লা...
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী ...
নিউজ ডেস্ক : র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই)...
নিউজ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্...

মন্তব্য (০)