• লিড নিউজ
  • জাতীয়

দেশের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়বেঃ আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, শনিবার থেকে দেশের তাপমাত্রা কমে শীতের প্রকোপ বাড়তে পারে। এই অবস্থা আগামী তিন দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ২৮ জানুয়ারি থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে। শনিবার থেকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে যাবে। যদিও শীতকালে কুয়াশা স্বাভাবিক ব্যাপার, তবে শনিবার থেকে ভারি কুয়াশা আর থাকবে না।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলেছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সেইসঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া সিরাজগঞ্জ ও পঞ্চগড়ের ওপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শনি ও রোববার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo