ছবিঃ সিএনআই
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া পৌরসভার মেইন রোড, দেওদিঘী বাজার, ফুলতলা বাজারে ওষুধ এর দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
রবিবার বিকালে এই অভিযানে ওষুধের দোকান গুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, ফিজিসিয়ান্স স্যাম্পল, আনরেজিস্ট্রারড ওষুধ আছে কিনা দেখা হয়। এ সময় ওষুধ ও কসমেটিক্স আইন, ২০২৩ এর সংস্লিষ্ট ধারায় ৪টি দোকানে মোট ২৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে এন্টিবায়োটিক ওষুধ বিক্রয়ের জন্য রেজিস্ট্রার মেইনটেন করতে বলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানে সহায়তা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, চট্টগ্রাম এর ড্রাগ সুপার আবিদ আহসান, উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্য বৃন্দ।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়াতে এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজ ডেস্কঃ 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ...
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ১৮ গ্রাম হেরোইন, একটি...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদক সেবন করে মাকে...

মন্তব্য (০)