• খেলাধুলা

সেকেন্ডে ৫০ লাখ টাকা আয় নেইমারের!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

রেকর্ড টাকায় নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার। সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি। আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও।

২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে বিশাল অংকের চুক্তিতে আল হিলালে এসেই একের পর এক চোটে পড়েন নেইমার। গেল ২০২৪ সালে আল হিলালের জার্সিতে খেলতে পেরেছেন মোটে ২ ম্যাচ। তাও দু’ ম্যাচ মিলিয়ে মোটে ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে।

ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। অর্থাৎ মিনিট হিসেবে যা প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

আল হিলালের কাছ থেকে কাড়িকাড়ি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখনও এসিএল চোটে ভুগছেন। এই অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে; সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য (০)





image

বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই ...

image

এনজোকে পেতে ১২০ মিলিয়ন পাউন্ড চায় চেলসি

নিউজ ডেস্ক : এনজো ফার্নান্দেজকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার স...

image

বাংলাদেশ সফরে ভারতের আসার সম্ভাবনা কতটুকু

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের ক্রিকেট বোর্ডের সম্প...

image

বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ সফরে খেলতে আসবে ...

image

‎আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: ফাইনালের জন্য অস্ট্রেলিয়ার স...

নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসল রোমাঞ্চ এখন তুঙ...

  • company_logo