• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এমন দিন আসবে, যখন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে: মোদি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন দিন আসবে, যখন সারা বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে।শুক্রবার (১০ জানুয়ারি) ভারতীয় সাংবাদিক নিখিল কামাথের চ্যানেল ‘জেরোধার’–এ প্রচারিত একটি পডকাস্টে মোদি এমন কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন,‘যুক্তরাষ্ট্র ২০০৫ সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল। তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলাম, একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে। আমি ২০০৫ সালে এই কথা বলেছিলাম। এখন ২০২৫ আমি দেখতে পাচ্ছি, এখন সময়টা ভারতের... আমি প্রকাশ্যে বলতাম, তোমরা (প্রবাসী ভারতীয়রা) ভারতে ফিরে না এলে আফসোস করবে, পৃথিবী বদলে যাচ্ছে।’

প্রসঙ্গত, ২০০২ সালে গুজরাটে দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয়।দীর্ঘ ৯ বছর তাকে আর ভিসা দেয়নি ওয়াশিংটন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২০০২ সালে গুজরাটের ওই সাম্প্রদায়িক দাঙ্গায় এক হাজারের বেশি মানুষ নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল এই দাঙ্গা ঠেকাতে তিনি কোনও ব্যবস্থা নেননি। সেই অভিযোগে ২০০৫ সালে মোদির ভিসা বাতিল করে দেয় যুক্তরাষ্ট্র।

তবে ২০১৪ সালে ভারতের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে মোদি ক্ষমতায় আসার পর পরিস্থিতি পাল্টে যায়। তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে তাকে পুনরায় ভিসা দেওয়া হয়। ভারতের সরকারপ্রধান হিসেবে তাকে যুক্তরাষ্ট্রের এ-ওয়ান ভিসা দেওয়া হয়।

মন্তব্য (০)





image

৯ হাজার কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

নিউজ ডেস্ক : তামাক পণ্যের বিশ্বখ্যাত উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরি...

image

তিস্তা প্রকল্পে ঢাকার পাশে বেইজিং, ভারতের উদ্বেগ নিয়ে চীন...

আন্তর্জাতিক ডেস্ক: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে...

image

জব্দকৃত ৬০০ কোটি ডলার ফেরত পাচ্ছে ইরান

নিউজ ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ...

image

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউ...

নিউজ ডেস্ক : ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার...

image

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১ হাজারের বেশি মানুষে...

নিউজ ডেস্ক : তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ। গত ২১ জুন থেকে এ পর্...

  • company_logo