• উদ্যোক্তা খবর

উলিপুরে কম্বল পেয়ে খুশি চরাঞ্চলের শীতার্ত মানুষ

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া দিনমজুর শীতার্ত মানুষগুলোর। এসব মানুষগুলোর পাশে দাঁড়াতে উপহারের হাত বাড়িয়ে দিয়েছেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার(৮ জানুয়ারি) দুপুরে উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদী বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়নের নামাজের চরে ১২৫ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদ্দাম হোসেন জানান, কুড়িগ্রামের মানুষজন শীত ও বন্যায় অনেক কষ্টে জীবন-যাপন করেন। প্রতিবছর শীতার্ত মানুষ ও বন্যার্তদের সহযোগিতা করে আসছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

বাড়ির আঙিনায় ২০০ প্রজাতির ফুল, তাতেই কর্মসংস্থান

১

নড়াইল প্রতিনিধি : হরি নদীর কূল ঘেঁষা ছোট্ট মেঠো রাস্তা। রাস্...

image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

২

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

৩

‎নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

৪

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

৫

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

  • company_logo