• উদ্যোক্তা খবর

বাড়ির আঙিনায় ২০০ প্রজাতির ফুল, তাতেই কর্মসংস্থান

  • উদ্যোক্তা খবর

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : হরি নদীর কূল ঘেঁষা ছোট্ট মেঠো রাস্তা। রাস্তা ধরে আধা কিলোমিটার এগোলেই চোখে পড়ে সারি সারি গাছে নানা প্রজাতির ফুল। কোথাও লাল, কোথাও হলুদ, কোথাও সাদা আবার কোথাও গোলাপি। কোথাও পাতা বাহারি গাছ তার আপন সৌন্দর্য ছড়াচ্ছে। নানা রং ও গন্ধে জায়গাটি যেন ফুলের রাজ্য। দেখে মনে হয় বাড়ির আঙিনা ঘিরে গড়ে উঠা এই ফুল বাগান শিল্পীর তুলির রঙে আঁকানো একটি রঙিন ক্যাম্পাস। 

এ দৃশ্যের দেখা মেলে নড়াইল সদর উপজেলা কলোড়া ইউনিয়নের রামনগরচর গ্রামে সুচিত্র বিশ্বাসের বাড়ির আঙিনায়।  

এখানে রয়েছে প্রায় ২০০ প্রজাতির ফুলের গাছ। বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফুলে বদলে যায় আঙ্গিনার চেহারা। ফুলের সৌন্দর্য দেখতে যেমন লোক আসে, তেমনি এটি হয়ে উঠেছে আয়ের উৎস। শখের বসে শুরু করা ফুলের চাষ ধীরে ধীরে রূপ নিয়েছে কর্মসংস্থানের।

চাকরি ছেড়ে দিয়ে ২০২৪ সালে তার নিজ বাড়ির আঙিনায় এক একর জায়গার ওপর গড়ে তোলেন ফুলের নার্সারি। যা দিয়েই ভাগ্য বদলের আশা সুচিত্র বিশ্বাসের। 

নার্সারির উদ্যোক্তা সুচিত্র বিশ্বাস বলেন,"দীর্ঘ ছয় বছর আমি একটি কোম্পানি চাকরি করতাম। চাকরি জীবন ভালো না লাগায় চাকরি ছেড়ে নার্সারি করার সিদ্ধান্ত নিলাম। আমার বাড়ির আঙিনায় এক একর জায়গায় ওপর নার্সারি শুরু করেছি। এখানে বাগান বিলাস, জবা, গাঁদা, গোলাপ, চন্দ্র মল্লিকা, কৃষ্ণচূড়াসহ  ২০০ প্রজাতির ফুলের চারা আছে। প্রাথমিক পর্যায়ে ভালো সাড়া পাচ্ছি। 

তিনি আরো বলেন, বর্তমানে নার্সারিতে সঠিক জাতের গাছ পাওয়া কঠিন। আমি সঠিক জাতের গাছগুলো বিক্রি করছি, ফলে এখানের চাহিদা ও বেশি। প্রথম বছরই ১ লাখ টাকা চারা বিক্রি করি। নার্সারি আরো বড় করার ইচ্ছে আছে। অনলাইনে আমার এই ফুলের চারা বিক্রি করি। "

এসময় তিনি আরো বলেন,"শুধু গাছ বিক্রি করার জন্য নয়, গাছের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য আমার এ উদ্যোগ। এখানে প্রতিদিনই বিকাল বেলা অনেক দর্শনার্থী আসে। তারা গাছ দেখে ঘোরাঘুরি করেন, ছবি তোলেন। এটা একটা অন্যরকম অনুভূতি। মানুষের প্রতিদিন যে আসা যাওয়া এটা আমাকে নার্সারি করতে আরো আগ্রহী করেছে। "

সোমবার (২৮ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, টিনের তৈরি বাড়ির আঙিনায় এক একর জায়গায় ওপর নার্সারির বাগান। বাগানটিতে রয়েছে নানা প্রজাতির ফুল। সেখানে চারা তৈরি, পরিচর্যা ও বিক্রির কাজ চলছে। সাজানো গুজানো নার্সারির বাগান দেখতে দর্শনার্থীদের ভিড়। কেউ ছবি তুলছেন। কেউবা ঘুরে ঘুরে দেখছেন। আবার কেউ তার পছন্দের ফুটন্ত ফুলের চারা কিনে নিয়ে যাচ্ছেন। 

বাগনাটি দেখতে এসেছেন চিত্র শিল্পী ডি. ডি. মল্লিক( ধর্মদাস মল্লিক)অনেক সময় বাগানটি ঘুরে দেখলেন তিনি। বাগানটির ভূয়সী প্রশংসা করে তিনি জানান,"আমি বাগানটি দেখতে এসেছি। এর আগে ও আমি এখানে এসেছিলাম। আমি এই বাগানে ছেলে মেয়ে নিয়ে পিকনিক করতে আসব। তারা এখানে বসে ছবি আঁকবে, আনন্দ করবে। সুচিত্র তার এই নার্সারি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলছেন যা গ্রামীণ জনপদে তেমন দেখা যায় না। তার নার্সারিতে শুধু জেলার মানুষ নয়, দেশ বিদেশ থেকে এক সময় পর্যটকরা আসবে।  "

শুধু ফুলের সৌন্দর্য নয়, এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে মানুষের কর্মসংস্থান ও। গাছের পরিচর্যা, চারা তৈরি, টব প্রস্তুত, পানি দেওয়া, বিক্রির কাজে সময় দিতে হয়। ফলে বাড়ির নারীদের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। 

ফুলের বাগানে কাজ করা আকাশ বিশ্বাস বলেন, নার্সারি দেখাশোনা, ফুল গাছে পানি দেওয়া, জায়গা পরিষ্কার রাখায় জন্য আমি সহ আমরা তিন জন এখানে কাজ করি। এই বাড়ির মহিলা সদস্যরা এখানে কাজ করেন। নদীর কূলে ছায়াঘেরা জায়গায় কাজে কোনো কষ্ট হয় না। আমাদের পক্ষে ইট মাথায় নিয়ে রাজমিস্ত্রি কাজ করা সম্ভব না। নার্সারিতে কাজ করা সহজ। নগদ টাকা ও পাচ্ছি। গ্রামেই নার্সারি গড়ে ওঠায় আমাদের এখানে কাজ করার সুযোগ হয়েছে। 

জুন থেকে অক্টোবর, এই সময়ে চারা বিক্রির ভরা মৌসুম হলে ও সুচিত্রের বাড়ির আঙিনায় গড়ে তোলা নার্সারিতে বারো মাস চলে ফুলের চারা ক্রেতা ও দর্শনার্থীদের আনাগোনা। নানা প্রজাতির ফুল চারা হওয়ায় আশপাশের গ্রামের মানুষ তাদের বসত বাড়ির আঙিনায় লাগানোর জন্য কিনে নিয়ে যায়। শুধু আশপাশের গ্রামই নয়, জেলা শহর থেকে শুরু করে ভিন্ন জেলা থেকেও প্রতিনিয়ত ফুলের চারা কিনতে আসেন এই নার্সারিতে বলে জানান নার্সারি মালিক। 

সদর উপজেলার বনগ্রামের বাসিন্দা কৃষ্ণ দেব তার পরিবার নিয়ে এসেছেন ফুলের বাগান দেখতে। এসময় তিনি ২টি জবা ফুলের চারা কেনেন। কথা হয় কৃষ্ণ দেবের সাথে, তিনি বলেন, "হরি নদের তীরে গড়ে ওঠা নানাজাতের ফুলের নার্সারির হয়েছে জানতে পেরে আশা। এসে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে পার্কে এসেছি। এখান থেকে দুইটি জবা ফুলের চারা নিলাম। "

মন্তব্য (০)





image

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য:...

১

নিউজ ডেস্কঃ উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করাই বর্তম...

image

তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

২

‎নিউজ ডেস্কঃ দেশের উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ-তরুণী...

image

বিলে হাস পালন করে বেকার তরুণদের দিন বদল

৩

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলায় বর্ষা মৌসুমে বিভিন্ন এলাকার বি...

image

নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত, চর...

৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার বর্তমানে ন...

image

মরিচের গন্ধে বদলে গেছে কামালের দিন, ১০ শতকের খেতেই সাফল্য...

৫

গাজীপুর প্রতিনিধি : সকাল হলেই কামাল শেখের পা চলে যায় নিজের মরিচখেতে। হাত...

  • company_logo