• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছে। বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, সাঁজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট এবং সন্ত্রাস বিরোধী আইন মামলার রিমান্ড ফেরত আসামী রয়েছে।

গ্রেফতারকৃতরা হল, উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১)কে ৫০ পিস ইয়াবা সহ, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলী ছেলে হান্নান মিয়া (৪৫), ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০), ছেলে আবুল কালাম (৩৫), জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫), আনিস মিয়া (৩০), দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)। এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬)কে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের এই অভিযানের মাধ্যমে এলাকার অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানটি পুলিশ বাহিনীর সুনির্দিষ্ট কৌশল এবং জনগণের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ঈশ্বরগঞ্জ থানার পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং এলাকায় অপরাধ নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

মন্তব্য (০)





image

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে অভিযান চালিয়ে...

image

ভল্ট থেকে ৪ কোটি টাকা সরিয়ে খামারে বিনিয়োগ, ব্যাংকের ক্যা...

নিউজ ডেস্ক : একটি লোন পেতে গ্রাহককে ব্যাংক ম্যানেজারের পিছে দৌড়াতে গিয়ে ...

image

চুয়াডাঙ্গায় মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি: ৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ​চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মো...

image

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৭ বার ...

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের হওয়...

image

টাঙ্গাইলের ঘাটাইলের পিআইও এনামুলকে ঘিরে দুর্নীতির অভিযোগে...

নিজস্ব প্রতিবেদকঃ সরকারি চাকরির বদলি নীতিমালা ও প্রশাসনিক শৃ...

  • company_logo