• লিড নিউজ
  • জাতীয়

ঢাকায় দিনভর অনুভূত হতে পারে শীত: আবহাওয়া অধিদপ্তর

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কয়েকদিন বিরতির পর আজ থেকে সারাদেশে শীতের মাত্রা বেড়েছে। দিনের তাপমাত্রা কমতে শুরু করেছে। ভোর থেকে সারাদেশে পড়ছে ঘন কুয়াশা। হিমেল বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে। এভাবে ক্রমশ তাপমাত্রা হ্রাস অব্যাহত থাকতে পারে টানা ৬ দিন। সেই সঙ্গে ঢাকায় আজ দিনভর শীত অনুভূত হতে পারে।

আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ বুধবার খুলনা ও চট্টগ্রাম ছাড়া সব জায়গায় শীতের মাত্রা বেশি থাকবে। এই দুই বিভাগ ছাড়া বাকিগুলোতে আজ দিনের বেলায় সূর্যের দেখা নাও মিলতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে। দেশের উত্তারঞ্চলে শৈত্যপ্রবাহ হতে পারে। এরপর ক্রমশ তাপমাত্রা কমে তা দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরের দিকে ছড়াতে পারে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম  বলেন, গেলো কয়েকদিনের চেয়ে বুধবার থেকে শীত আরও বাড়তে পারে। চলতি সপ্তাহের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হবে। রাজধানীতে শৈত্যপ্রবাহ হতে পারে তবে তা এখনি বলা যাচ্ছে না।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস যশোরে। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo