ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল দুইশত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগ্রেডের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গালিব বিন আহমেদ।
এতে উপস্থি’ত ছিলেন ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ-জামান আরাফাত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এসময় ওই এলাকার দুঃস্থ ও শীতার্ত মানুষজন কম্বল পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী ক...
নিউজ ডেস্কঃ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার প্রচলিত ব্য...
নিউজ ডেস্কঃ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)...
নিউজ ডেস্কঃ নারী-বান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করতে বে...
নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫ কর্মকর্তাকে ...

মন্তব্য (০)