• লিড নিউজ
  • জাতীয়

গাজীপুরে অটোরিকশা-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়াকৈর-মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাচালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ফুলবাড়িয়াগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামে এক যাত্রী নিহত হন। আহত পাঁচজনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মৃত্যুবরণ করেন।

গাজীপুরের কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মঙ্গলবার বিকেলে সিএনজি ও অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে

মন্তব্য (০)





image

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আম...

image

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ...

image

নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ করে গড়ে ত...

নিউজ ডেস্কঃ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম ...

image

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস...

image

শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্...

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের সব আয়োজ...

  • company_logo